ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগালেন চিকিৎসকেরা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৯-১১-২০২৪ দুপুর ৩:২১

সম্প্রতি দিনাজপুরের চেকআপ বিশেষায়িত হাসপাতালে মাত্র ৫ ঘন্টার অপারেশনে একজন রোগীর দূর্ঘটনায় প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতের সফল সার্জারি করা হয়েছে। গত ৪ নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্ট গ্রামের আলাউদ্দিনের ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে এলিজা আক্তারের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।  

অপারেশন করেন অর্থোপেডিক্স এবং ট্রমা সার্জন ডা: মো: আবু জাকের হোসেন সরকার (কনসালট্যান্ট অর্থোপেডিক্স বিভাগ), সহযোগী অধ্যাপক ডা:আ ফ ম আরিফুল ইসলাম (প্লাস্টিক ও জেনারেল সার্জন), সহযোগী অধ্যাপক ডা: শারমিন আক্তার সুমি (ব্রেস্ট ও প্লাস্টিক সার্জন), ডা: মমিনুল হক (রেসিডেন্ট অর্থোপেডিক্স সার্জারি বিভাগ) এবং ডা: মনিরা বেগম (কনসালটেন্ট এনেস্থেসিয়া বিভাগ)। সমন্বয়কারী ও তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা: শিলাদিত্য শীল (জেনারেল সার্জারি বিভাগ)।  

এ বিষয়ে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা:মো: জাকের হোসেন সরকার বলেন, বলেন, ‘দুর্ঘটনায় আহত ১২ বছর বয়সী এলিজা আক্তার চেকআপ হাসপাতাল ভর্তি হন। দুর্ঘটনায় তার ডান হাতের বাহু প্রায় বিচ্ছিন্ন ছিল। এ অবস্থায় রোগী ও তার পরিবারের অনুমতি ক্রমে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়। যথাসম্ভব অল্প সময়ে বাহুর হাঁড়, মাংসপেশী, স্নায়ু ও রক্তনালী জোড়া লাগানো হয়। অত্যন্ত জটিল ও রিকন্সট্রাক্টিভ সার্জারী এই অঞ্চলে এটাই প্রথম। সার্জারি শেষে রোগীকে যথাযথ পর্যবেক্ষণে রেখে ১৭ দিন পর রিলিজ দেওয়া হয়।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির