ইউএনও কেএম ইয়াসির আরাফাত ভূমি অফিসের বিদায় সংবর্ধনা
প্রবীর চৌধূরী রিপন।।
বদলিজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইয়াসির আরাফাতকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিজয়নগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও রাবেয়া আসফার সায়মা।
বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাসেমের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদায়ী ইউএনও কেএম ইয়াসির আরাফাত, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাসেল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আমাদের কথা পত্রিকার সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, সাংবাদিক এসএম টিপু চৌধুরী, বুধন্তী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কাজল কুমার বণিক প্রমুৃখ।
বিদায়ী ইউএনও বলেন, বিজয়নগরের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কাজ করতে গিয়ে সকল মানুষের সহযোগিতা পেয়েছি। আমি আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করছি। আপনাদের কথা আমার সব সময় মনে থাকবে।
এ সময় প্রত্যেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, অফিস সহকারী এবং উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ, ইউএনওর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন