সীতাকুণ্ডে বিএনপির সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী চারটি সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪টার সময় দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে ও আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সীতাকুণ্ড পৌরসভার আহবায়ক মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে পৌরসদরের উত্তর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে দক্ষিণ বাইপাস পদক্ষিণ করে গোডাউন রোডস্থ সোবহানবাগ এসে শেষ হয়।
মিছিল শেষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে বিএনপির সহযোগী চারটি সংগঠন পৌরসভার ৩নং ওয়ার্ডের আয়োজনে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল কাদের সাইফুল এর সভাপতিত্বে এবং পৌরসভা শ্রমিক দলের সভাপতি সাদেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শামছুল আলম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন নেছা নারগিছ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, প্রগতি ইন্ডাস্ট্রিজ সিপি এর সভাপতি নাছির উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল মুনছুর, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম বাবুল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর মোস্তফা, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নজির, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন রেজা চৌধুরী, পৌরসভা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, পৌরসভা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক ইমতিয়াজ ইকরাম রাসেল, পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিপাত, পৌরসভা মৎস্য দলের সভাপতি হান্নান জুলহাস, পৌরসভা শ্রমিক দলের আহবায়ক আলাউদ্দিন, পৌরসভা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো, পৌরসভা ছাত্র দলের সভাপতি শাহিন পারভেজ, পৌর যুবদল নেতা মাসুদ হোসেন, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবছারসহ ১ হতে ৯টি ওয়ার্ডের সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী চারটি সংগঠনের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। যথাক্রমে-বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জিয়াউল আলম সজিব ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দীপ, শ্রমিক দলের সভাপতি মামুন উদ্দীন ও সাধারণ সম্পাদক আকবর হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক নুরুন্নবী এবং কৃষক দলের সভাপতি মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ