ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পবিত্র কুরআনের নতুন ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসায় পবিত্র কুরআন এর নতুন ছবক ও দোয়া মাহফিল এবং প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে রায়গঞ্জ পৌর সভার গুনগাতী এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির  ৩৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন ও ৩১ জনকে আম্মা পাড়া হাতে তুলে দেওয়া হয়। কোরআন ছবক দেন উপজেলা জামে মসজিদের সন্মানিত পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক। 

সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দের সভাপতিত্বে মাওলানা জাকারিয়া হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো: আলী মর্তুজা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, শিক্ষাবিদ শওকত আলী মাস্টার, সমাজ সেবক আব্দুল হাকিম, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, জামায়াতে ইসলামী'র রায়গঞ্জ পৌর আমির হোসেন আলী, কর্ম পরিষদের সদস্য মাছুদ রানা, শিক্ষাবিদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম বিশ্বাস, আ জ ম মনিরুল ইসলাম জাফর, প্রতিষ্ঠানটির শিক্ষক জাহিদুল ইসলাম, মো. খোরশেদ আলম, ইলিয়াস হোসাইন, আরাফাত, মাওলামা  আক্তারুজ্জামান, আয়নুল হক, আল আমিন, হাফেজ সোহাগ, আলাউদ্দিন প্রমুখ। 

অতিথী ও অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত হাদিস শরিফ, জরুরী দুয়া মাসায়েল এবং আরবি বাংলা, লেখা-পড়ার মানসহ সার্বিক ব্যাবস্থাপনা দেখে অনুভূতি হন। এ সময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তরা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬