মনোহরগঞ্জে গোপনে বিক্রিকালে টিসিবির চাল-ডাল আটক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে অবৈধভাবে বিক্রিকালে টিসিবির চাল-ডাল আটক করেছে সেনা সদস্যরা। শুক্রবার হাসনাবাদ বাজারের জুয়েল স্টোরের সামনে থেকে টিসিবির পণ্যগুলো আটক করা হয়।আটককৃত পণ্যের মাঝে রয়েছে( ১৫০০)কেজি চাল (২৫০) কেজি ডাল। আটক কৃত চাল ডাল বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
হাসনাবাদ বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক মোঃ জুয়েল জানান, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের টিসিবির ডিলার হুমায়ূনের কাছে তিনি টাকা পেতেন। হুমায়ূন পাওনা টাকা দিতে না পেরে জুয়েলকে টিসিবির চাল ও ডাল পাঠায়।এদিকে, টিসিবির চাল-ডাল হস্তান্তরকালে হাসনাবাদ বাজারে জুয়েলের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জে কর্মরত সেনা সদস্যরা টিসিবির এসব পণ্য আটক করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ থানার এসআই জনি কান্তি দে, এএসআই সুপায়নসহ সঙ্গীয় ফোর্স। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত পণ্যগুলো হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন,এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দেওদার নির্দেশ দিয়েছি ওসি কে এবং তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন