ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে স্মরণসভা
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে, ‘শহিদ বায়েজিদ বোস্তামিসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক শামীমুল হাসান, নওশাদ হোসেন হ্যাপী, এম এ হোসাইন, সঞ্চালক হারুন আল রশীদ, শহীদ বায়েজিদ বোস্তামির মা রেনুয়ারা বেগম, বোন উম্মে সালমা, ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, সাজিদ বিল্লাহ, মোঃ ফয়সল আহমেদ, সৌধ সরকারসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দেশবাসীকে বৈষম্য ও ফ্যাসিবাদের জিঞ্জির থেকে মুক্ত করেছে। এই লড়াই সংগ্রামে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রাক্তান শিক্ষার্থী বায়েজিদ বোস্তামিসহ সকল শহিদ ও আহতদের পরিবারকে যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও দোষিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শহীদ বায়েজিদ বোস্তামির মা ও বোনকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের পরিবারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে শহিদ এবং আহতদের জন্য বিশেষ ও দোয়া মোনাজাত করা হয়।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান