জামাকাপড়ে ঘরে ঢুকছে স্ক্রাব টাইফাস, হতে পারে মৃত্যু
করোনা পরিস্থিতিতে জ্বর মানেই আতঙ্ক। তার উপর শিশুদের জ্বর হলেই আতঙ্ক ছড়াচ্ছে অভিভাবকদের মনে। করোনা নয় তো? তার উপর ডেঙ্গু, ম্যালেরিয়ার আতঙ্ক তো আছেই। এর মধ্যে আতংক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus) নামের ব্যাকটেরিয়া।
ভারতীয় গণমাধ্যম এপিবির খবরে বলা হয়, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও।
মাকড়ের কামড়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরাই। শুধু কলকাতায় নয় উত্তরপ্রদেশের মথুরায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে এই রোগের আতঙ্ক।
শিশু রোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূণ গিরি জানালেন, ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়।
যেভাবে বুঝবেন কামড়িয়েছে ট্রম্বিকিউলিড মাইটস?
জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, বমি, গায়ে র্যাশ
ডা. গিরি জানালেন, এই ঋতুতে সর্দি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে। তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই অবস্থায় জ্বর এলে প্যারাসিটামল খেয়ে অপেক্ষা নয়। দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ায় উত্তম।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো