রায়গঞ্জের ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ‘প্রশাসক’ নিয়োগ করা হয়েছে। গত বুধবার (২৭ নভেম্বর) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ এবং ১০২ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ কর্তৃক তার অধিক্ষেত্রের ইউনিয়ন পরিষদের অনুকূলে মনোনয়নকৃত কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
ইউনিয়নগুলোর দায়িত্ব প্রাপ্ত প্রশাসকরা হলেন, সোনাখাড়া ইউনিয়নে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মেহেদী হাসান, ধুবিল ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, ঘুড়কা ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, চান্দাইকোনা ইউনিয়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান, ধানগড়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, নলকা ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ, পাঙ্গাসী ইউনিয়নে সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আনন্দ বর্মন, ব্রহ্মগাছা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।
এই আটটি ইউনিয়নে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে গত বুধবার ২৭ নভেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ নজরুক ইসলাম এক পত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে সহকারী উপরোক্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে এই আটটিতে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছিলেন। যে কারণে জেলা প্রশাসক স্যার বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে