জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে। তিনি আরো বলেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের ফেরিঘাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে এই পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী গোলাম কুদ্দুস, যশোর জেলা যুব সভাপতি অধ্যাপক মশিউর রহমান, যশোর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মশিউর রহমান।
শুভড়াড়া ইউনিয়ান জামায়াতের সভাপতি আলমগীর হুসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, শুভড়াড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল হক, অভয়নগর উপজেলার যুববিভাগের সভাপতি নুবুল ইসলাম বাবুল, উপজেলার জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, আশিকুর রহমান, ইউনিয়নের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, যুববিভাগের সভাপতি শেখ আফজাল হোসেন, নওয়াপাড়া ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত