২১ আগস্ট গ্রেনেড হামলা
তারেক রহমানসহ সব আসামি খালাস, লালমনিরহাটে বিএনপির আনন্দ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফর জামান বাবরসহ অন্যান্য আসামী খালাস পাওয়ায় লালমনিরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধায় জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে মিশনমোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারেক রহমানের খালাসে লালমনিরহাটসহ সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত। বক্তারা আরও বলেন, এ দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দেবো না। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পথচলবে বলে প্রত্যাশা করেও বক্তব্য রাখেন বক্তারা।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি