ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়কের সঙ্গে উত্তরা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মতবিনিময় অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১১:৩৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আমিনুল হকের সাথে মতবিনিময় করেছেন উত্তরা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ইং কার্যনির্বাহী কমিটি। রবিবার রাতে রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় আমিনুল হকের নিজ কার্যালয়ে এ মতবিনিময় করেন উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি দৈনিক ইনকিলাবের মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টেলিভিশনের আওলাদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ টিভি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবকন্ঠের স্বপন রানা, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময়ের এইচ এম মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের চপল সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রূপালী বাংলাদেশের তরিক শিবলী, প্রচার ও প্রকাশনা দৈনিক আমার বাংলার আলি হোসেন, কার্যকরি সদস্য ঢাকা টাইমসের তানভীর রুবেল উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক মানব কণ্ঠের রাসেল খান, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আশরাফ হোসেন ডালি,দৈনিক খোলা কাগজের জাবেদ আলম মামুন প্রমুখ।

আমিনুল হক কমিটির সকলকে বলেন, আপনারা আমাদের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য তুলে ধরবেন। বর্তমানে আমাদের ক্লান্তিকাল যাচ্ছে। এসময় আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরী। বর্তমানে দেশের বিষয় নিয়ে অনেক মহল প্রপাকান্ডা ছড়াচ্ছে। আপনারাই জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। তিনি আরো বলেন, আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি কেউ কোনো অন্যায় করে পার পাবে না এবং আমাকে দিয়ে কেউ অন্যায় কাজ করাতে পারবে না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। এসময় তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমারও কিছু ভুল হতে পারে আপনারা আমাকে বলবেন আমি ভুল ঠিক করে নিবো। আমি আপনাদের সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই। 

এসময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হককে বলেন, বিগত সময় সঠিক সংবাদ পরিবেশন করেও অনেক গণমাধ্যম কর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমরা চাই পূর্বের এসব ঘটনা যেন বর্তমানে পুনরাবৃত্তি না ঘটে।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়