ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধ বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান ৪ লাখ টাকা জরিমানা
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু চোরাকারবারীর ৪ লাখ টাকা জরিমানা করেছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।
জানা গেছে, ১ ডিসেম্বর সকাল থেকে উপজেলার রসপুর বাজার সন্নিকটে শিমুলতলী সেতুর নিচে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেরে ১৪ বিজিবির কোম্পানী কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে একটি চৌকষ দল দুপুরে ৮টি মেসি (ট্রাক্টর) ও ১টি ভিকু মেশিন জব্দ করে। বিষয়টি অবগত হয়ে বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে কয়েকজন চালককে ও জব্দকৃত ট্রাক্টর গুলি আটক দেখতে পান। সেখানে স্থানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্বাবধানেই এমন কার্যক্রম বলে অভিযোগও করেন এলাকাবাসী ও সীমান্তরক্ষাকারী বাহিনীরা। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ীগুলি জিম্মায় নিতে রাজী হইলে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, এস আই মো. ফারুক হোসেন, বিএনপি নেতা মো. হানজালা, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, এম এ মালেক, এম কে চৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্রাই নদীর সেতুর নিচে আবারও কেউ বালু উত্তোলন করলে তাকে কারাবাস করতে হবে বলেও হুশিয়ারি দেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান