ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবি


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ৪:৪৫

সীতাকুণ্ডের ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর মীর মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে নিহতের পরিবার। গতকাল সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ড পৌরসদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে এ দাবি করেন ইউসুফের ভাই আব্দুর রহিম।

এসময় তিনি বলেন, গত ১৬ নভেম্বর সকালে আমাদের পৈত্রিক একটি জমির সীমানা বিরোধ দেখা দিলে আমার ভাই ইউসুফ সেখানে উপস্থিত হন। এ সময় প্রতিপক্ষের হেলাল, আলাউদ্দিন, মামুন ও সালাউদ্দিন মিলে আমার ভাইকে আঘাত করলে তিনি কাদামাটিতে লুটিয়ে পড়েন। এরপর কোনোভাবে আমার ভাই ইউসুফ মাথা তুললে তাকে আবারো কাদামাটিতে চেপে ধরা হয়। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঘরে আনার পথেই তিনি মারা যান। এরপর একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাইয়ের লাশের ময়নাতদন্ত করা হয়।

আব্দুর রহিম বলেন, আমার ভাই নিহতের পরের দিন সীতাকুণ্ড মডেল থানায় হেলাল উদ্দিন সহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ১৫ দিন পরও কোন আসামী গ্রেফতার করা না হওয়ায় আমরা শঙ্কিত। আমরা অবিলম্বে তদন্তপূর্বক ইউসুফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন নিহত ইউসুফের ভাইয়ের স্ত্রী কামরুন নাহার ও তার স্বজনরা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ