ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জমিতে বেড়া দিতে আ.লীগ নেতার ‘বাঁধা ও মারধর’


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২-১২-২০২৪ রাত ১০:৩২

জমিতে বেড়া দেওয়া নিয়ে আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। 

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান নিজামকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় কৃষক আব্দুল মান্নান সরদার বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মান্নান সরদার তাঁর জমিতে নেট দিয়ে বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশি আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার লোকজন জমির মালিকানা দাবি করে বেড়া দিতে বাঁধা দেন। কৃষক আব্দুল মান্নান বাঁধা উপেক্ষা করে বেড়া দেওয়ার চেষ্টা করলে চড়াও হন প্রতিপক্ষ। এ সময় ওই কৃষকের মেঝভাই ফানুক সরদার ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে কিলঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন আ.লীগ নেতা ও তার লোকজন।

এ বিষয় অভিযুক্ত হাবিবুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমিটা একটি হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছি। তবে এখনও দলিল করা হয়নি। মিউটেশন করতে দেওয়া হয়েছে। ওই জমিতে বেড়া দিতে গেলে আমি খুঁটি উঠিয়ে ফেলি এবং কথা কাটাকাটি হয়। তবে গায়ে হাত দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয়পক্ষকে ডাকা হয়েছে। বসে কাগজপত্র দেখে ও শুনানী শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার