ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরাইল দাবি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১২:৩

আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠলো সিরিয়া?

ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরাইলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা অভিযোগ তেহরানের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, জায়নবাদী ইসরাইলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামি গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরোনো চক্রান্ত।

সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে- এমন আশা প্রকাশও করেছে ইরান। 

ইসমাইল বাঘেরি আরও বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যতদ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।

এরই মধ্যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার।

এরআগে, রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেলআবিব।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯