ঘোড়ায় বরযাত্রী সাজিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর বর্ণাঢ্য শোভাযাত্রা
ঘোড়ায় বরযাত্রী সাজিয়ে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ওয়ালটন প্লাজা লালমনিরহাট। আজ (মঙ্গলবার) দুপুরে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি লালমনিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজিবি ক্যান্টিনমোড় গিয়ে শেষ হয়। ওয়ালটনের মিশনমোড় প্লাজার আয়োজনে এ শোভাযাত্রায় হাতিঘোড়া, বড়যাত্রী, গ্রামীণ ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রতি তুলে ধরা হয়।
ওয়ালটনের কর্মকর্তারা জানায়, সারাদেশে চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’। এর আওতায় ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করা হয়েছে। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এসব সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার লক্ষ্যে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
শোভাযাত্রায় জেলায় কর্মরত ওয়ালটনের কর্মকর্তা ও শতাধিক কর্মীর অংশগ্রহণে ওয়ালটনের ডাবল মিলিয়ন অফারের পণ্য ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ডিসি ফ্যান প্রদর্শনী করা হয়। এসময় ওয়ালটনের রংপুরের চীফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুল ইসলাম, ক্রেডিট ম্যানেজার শাখিল শাকিল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল ক্যাম্পইন সিজন-২১ এর আওতায় ক্রেতারা ওয়ালটন পণ্য ক্রয়ে ‘ডাবল মিলিয়ন’ অফারের সুবিধা পাবেন।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি