ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে ও সিটিস্ক্যান সেবা বন্ধ


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:৩৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিল্ম না থাকায় আড়াই মাস ধরে এক্স-রে ও সিটিস্ক্যান সেবা বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক থেকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এসব পরীক্ষা করাতে হচ্ছে। এছাড়া নষ্ট হয়ে পড়ে আছে এমআরআই মেশিনও।

হাসপাতাল সূত্র জানা গেছে, হাসপাতালের প্যাথলজি বিভাগে আড়াই মাস ধরে ফিল্ম নেই। সে কারণে হাসপাতালে ভর্তি হওয়া ও বহির্বিভাগে আসা রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যেমন বাড়ছে চিকিৎসা ব্যয়, তেমনি হয়রানি হচ্ছেন রোগীর স্বজনরা। হাসপাতালের এক মেডিকেল টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার বলেন, হাসপাতালের এক্স-রে মেশিন ও সিটিস্ক্যান মেশিন বেশ ভালো মানের। কিন্তু ফিল্মের অভাবে গত ১৪ সেপ্টেম্বর থেকে এই দুটি সেবা বন্ধ রয়েছে। ফিল্ম কবে হাতে পাওয়া যাবে সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

গড়ে প্রতিদিন প্রায় ২০০ রোগীর এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই হতো এই হাসপাতালে। ওই টেকনিশিয়ান আরো বলেন, হাসপাতালে এক্স-রে করতে দুই রকম ফিল্ম ব্যবহার করা হয়। ছোট ফিল্ম ১৫০টাকা ও বড় ফিল্ম ২০০টাকা। যার যত ফিল্ম তার তত খরচ হয়। কিন্তু এই একই ফিল্ম বেসরকারি প্রতিষ্ঠানের একেকটি ৫০০ টাকা করে দিতে হয়। এছাড়া সিটিস্ক্যান ৩ প্রকারের হয়ে থাকে, যার সরকারি রেট ২০০০, ২৫০০ ও ৪০০০ টাকা। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যথাক্রমে ৫০০০, ৭০০০ ও ১০,০০০ টাকা খরচ করতে হয়। এসব যন্ত্র চালু করলে কম খরচে এখানকার মানুষ পরীক্ষা করতে পারতেন। হাসপাতালে ভর্তি একাধিক রোগী বলেন, হাসপাতালে এক্স-রে করাতে এক ফিল্মে ২০০ টাকা লাগলেও বেসরকারি ক্লিনিকে ৫০০-৬০০ টাকা লাগে। যাদের একাধিক ফিল্ম লাগে তাদের আরো বেশি ব্যয় হয়ে থাকে। তাছাড়া হাসপাতালে উন্নত মানের মেশিন থাকলেও বাইরের মেশিনগুলো এতো উন্নত নয়। হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বলেন, ‘গত অর্থ বছরে দরপত্রের মাধ্যমে যে ফিল্ম কেনা হয়েছিল তা শেষ হয়ে গেছে। আপদকালীন প্রয়োজনে ফিল্ম রয়েছে। সে কারণে এক্স-রে, সিটিস্ক্যান বন্ধ। নতুন দরপত্র গৃহীত ও অনুমোদন হলে ফিল্ম পাওয়া যাবে। এমআরআই মেশিন আমি আসার আগে থেকেই নষ্ট।

T.A.S / T.A.S

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা