ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেশসেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:৭

নওগাঁর পত্নীতলায় দেশ সেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ ডিসেম্বর পত্নীতলার আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ও কারিতাসের টিসিআরপি’র সহযোগিতায় দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা রিজওয়ানুর রহমান রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের প্রতিনিধি মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাবেয়া খাতুন, কারিতাসের আঞ্চলিক এনিসেটর লিনা বিশ্বাস ও থিউফিন সলোমান হাসদা, কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার মি. প্রশান্ত কেরকাটা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি টিপু সুলতান, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।

বিদ্যালয় ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী ও সার্বিক মানোন্নয়নে ২০২৩ সালে দেশের একমাত্র সনামধন্য প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। ধামইরহাট উপজেলার আড়ানগর ও পাটিচরা ইউনিয়নের সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া, তাদের সুবর্ণ নাগরিক কার্ড ও শতভাগ ভাতা প্রদানে সমাজসেবা অধিদপ্তর বিদ্যালয় কর্তৃক সহযোগিতা করায় অভিভাবকগণ অত্যধিক সন্তুষ্টি প্রকাশ করেন।

T.A.S / T.A.S

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা