সাংবাদিক শাকিলের মায়ের জানাজা সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তর সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল -গোমস্তাপুর - ভোলাহাট এর সাধারণ সম্পাদক ও নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক চাঁপাই দর্পণ নাচোল উপজেলা প্রতিনিধ - সাংবাদিক শাকিল রেজা'র মমতাময়ী মা মোসাঃ নাদিরা বেগম, গত সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সাইফুল ইসলাম জানান, আমার সহধর্মিনী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ নানা জটিল রোগের সমস্যায় ভুগছিলেন, বড় ছেলে নাদিম রেজা জানান, বেলা ১১ টায় নাচোল সরকারি কলেজ মাঠে জানাজা'র নামাজ অনুষ্ঠিত হয়, এবং জানাজা শেষে নিজ মহল্লার নাচোল পৌরসভার গোডাউন পাড়ায় পারিবারিক গোরস্থানে মায়ের মরদেহ দাফন করা হয়। ছোট ছেলে শাকিল বলেন, আমার মা আমার পৃথিবী আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে , আল্লাহতালা মা'কে যেন জান্নাত বাসী করে এবং আমাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। সহকর্মীর মায়ের মৃত্যুতে, গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন-সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি রুবেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাজিদ তৌহিদ, হাসানুজ্জামান ডালিম, সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্যরা। জানাজায় অংশ নেন- রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল প্রেসক্লাবের সদস্যরা, মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৮ বছর, তিনি রেখে গেছেন স্বামী, ২ ছেলে নাতি, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন