ভারতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু
ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।
দেশটিতে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর আগে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছিল ৪৬০ জনের। আর মঙ্গলবার দেশটিতে ৩০ হাজার ৯৪১ জন করোনাক্রান্ত হন। এ সময়ের মধ্যে মৃত্যু হয় ৩৫০ জনের।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫২৯ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো