ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ১২:৪১

ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল দক্ষিণ বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ গেটের পাশে মাহানিয়া সড়কের ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পার্শ্ববর্তী লাকসাম উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা ‍এসে দীর্ঘ চেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মুদি দোকানদার মুজিবুর রহমান, চা দোকানদার মাসুদ মিয়া, কম্পিউটার দোকানদার মো. নাছির, চটপটি দোকানদার মো. গোলাপ, চা দোকানদার মো. জসিম, মুদি দোকানদার লিটন, কসমেটিকস দোকানদার সারোয়ার, মুদি দোকানদার জামাল মিয়া, ফার্মেসি দোকানদার সুমন ও মাইন উদ্দিন।

বুধবার রাতেই ঘটনারস্থল পরিদর্শন করেন হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়াসহ ইউপি সদস্যবৃন্দ।

তবে বারবার নাঙ্গলকোটে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, আর কত অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সরকারের টনক নড়বে। নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান