জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
উপ-সহকারী কৃষি অফিসার রনি সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশি ও হাইব্রিড জাতের) এবং গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, অড়হড় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জুড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৯৯৫ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, কৃষকেরা হলো আমাদের দেশের প্রাণ। আমাদের জুড়ী উপজেলার কৃষকরা খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই দেশ সেবার ব্রত নিয়ে শস্য উৎপাদনে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ