পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
আমন ধানের বাম্পার ফলনে হাঁসি ফুটেছে পাবনার আমন চাষীদের মুখে। কৃষকের নিবিড় পরিচর্যা, উপযুক্ত আবহাওয়া, পরিকল্পিত সেচ সুবিধা, কীটনাশকের সঠিক ব্যবহার ও কৃষি অধিদপ্তরের নিয়মিত সহযোগিতায় এ বছর প্রত্যাশার চেয়ে অধিক আমন উৎপাদিত হয়েছে পাবনা জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার তথ্য অনুযায়ী এবছর জেলায় লক্ষ্যমাত্রার অধিক আমন উৎপাদিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে দেখা যায়, আমন ধান কাটতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক। কেউবা আবার ধান কাটা শেষে করছেন মাড়াইয়ের কাজ। তবে ভালো উৎপাদন হওয়ায় যেমন ফুটেছে কৃষকের মুখে হাঁসি তেমনি বাজার দর নিয়ে তাদের কপালে রয়েছে চিন্তার ছাপ।
কৃষি অধিদপ্তরের তথ্যমতে, জেলার ঈশ্বরদী, সদর ও বেড়া উপজেলায় সবচেয়ে বেশি পরিমান আমনের চাষ হলেও সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ন্ত্রিত সেচ সুবিধা থাকায় জেলার প্রায় সকল উপজেলাতেই কম- বেশি আমনের চাষাবাদ হয়। এরমধ্যে ঈশ্বরদীতে বিনা ধান-২৬,ব্রি ধান -৮৭ বেশি পরিমাণে উৎপাদিত হয়েছে চলতি বছর। সদর,সাঁথিয়া ও চাটমোহর উপজেলায় রোপা আমন ও বেড়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় বোনা আমন বেশি পরিমাণে উৎপাদিত হয়েছে। এছাড়াও ব্রি-৭৮,ব্রি-৩৯,ব্রি-৪৯,স্বর্না,বিনা-৭ ও বিনা-১৭ প্রজাতির আমন ধান উৎপাদিত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে।
এবছর প্রত্যাশার তুলনায় অধিক আমন ধান উৎপাদিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলার বিভিন্ন এলাকার কৃষক'রা। সেই সাথে আমন ধানের ন্যায্য মূল্য পেতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সকল উপজেলা কৃষি অফিস কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান তারা।
সাঁথিয়া উপজেলার আফতাব নগর -ছেছানিয়া এলাকার আমন ধান চাষী হাতেম বলেন," মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবছর আমন ধানের খুব ভালো ফলন হয়েছে। যদি ন্যায্য দাম পাই তাহলে পরিবার -পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারবো।
সুজানগর, বেড়া ও ফরিদপুর এলাকার কৃষক'রা জানান,এ বছর আমনের ভালো ফলন হয়েছে। তবে শুধু ফলন হলেই তো হবে না সরকার কে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ- পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন,এবছর জেলায় ৫৫,৪৫০ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১,৯৪,৭২৬ মেট্রিক টন। তবে প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফলন খুব ভালো হয়েছে। আমরা আশা করছি আমন উৎপাদনে পাবনা জেলা এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে