বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
যশোরের বেনাপোল হাকর নদীর পাড়ে পাওয়া অভিভাবকহীন সেই নবজাতককে দত্তক নিলেন এক ব্যবসায়ী দম্পতি। গত (১২ নভেম্বর) বুধবার সকালে বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীপুর গ্রামের মধ্যবর্তী হাকর নদীর পাড়ের পাশ থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসি। পরে উপজেলা প্রসাশন শিশুটির দায়িত্ব নেই।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী দম্পতির কাছে নবজাতকটিকে অনুষ্ঠানিকভাবে কোলে দেওয়া হয়েছে। শার্শা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে নিরাপদ পূনর্বাসন আবেদনের মাধ্যমে শিশুটিকে দত্তক পেলেন তারা। সকালে শিশুটিকে মায়ের কোলে তুলে দিলেন শার্শা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, গাজিপুর গ্রামের বাসিন্দা কুড়িয়ে পাওয়া মাতা নারগিছ খাতুন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম, শার্শা উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুকসহ দত্তক গ্রহনকারী দম্পতি।
শার্শা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, শার্শা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের করা ১২টি আবেদন যাচাই-বাছাই শেষে সকলের সম্মতিতে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী দম্পতিকে শিশুটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে সকালে শিশুটিকে দম্পতির কোলে তুলে দিয়েছি।
তিনি আরও বলেন, গত ১৩ নভেম্বর শিশুটিকে দত্তক দেওয়ার জন্য আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করি আবেদন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে ১২ জন দম্পতি আমাদের কাছে আবেদন করেন। আমরা যাচায় বাছায় করে বেস্ট দম্পত্তিকে শিশুটিকে হস্তান্তর করেছি। নিয়ম অনুযায়ী তাদের পূর্ণাঙ্গ পরিচয় এবং প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। আশা করছি শিশুটি ভালো থাকবে।
এসময় শিশু কুড়িয়ে পাওয়া মা নারগিছ খাতুন কান্না জড়িতকন্ঠে বলেন, গত ৬ দিন ধরে আমি আমার সন্তানের মত শিশুটিকে কোলে আঁকড়ে লালন পালন করেছি । আমার ছেলের মত সেও আমার ছেলে। আজ উপজেলা প্রসাশন শিশুটিকে উপযুক্ত একটি পরিবারের কাছে হস্তান্তর করল। আজ থেকে তার নতুন পরিচয় মিলল। আমি দোয়া করি সে যেন সুস্থ থাকে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়