ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৪:৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সাবেক এম.পি মো. সামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মী। ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে আসনটির দুই উপজেলার বিএনপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান ফেরদৌস খান, ভিপি আবু তাহের মন্টু, যুবদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক যুবদল নেতা আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, নওগাঁ-২ তথা ধামইরহাট-পত্নীতলা আসনটি বিএনপি সমর্থিত একটি আসন। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে করে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে, একারণে জামায়াত প্রার্থীরা উচ্ছসিত হয়েছে। আমরা দীর্ঘবছর যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি পলাতক সরকারের সময়ে মামলা খেয়েছি, ঘর ছাড়া হয়েছি, আমরা এই আসনে বিএনপিকে উপহার দিতে প্রাথমিক মনোনীত প্রার্থী বদলে নতুন প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন দিতে দলের নিকট উদার্ত আহ্বান ও জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নওগাঁ-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খাঁনকে। তিন এই আসনে দীর্ঘ তিন বার সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন