ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-১১-২০২৫ বিকাল ৫:৩৬

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অধীন ফতেপুর বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় ফতেপুর বাজারে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানইজেশন(ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মস‚চির আয়োজনে ফতেপুর বাজারে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আড়ানগর ইউয়িন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়ারেফ বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল মতিন ও বাজার কমিটির সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান জিতু। আলোচনায় বক্তাগণ বলেন, ‘ ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সচেতনতামুলক আয়োজনের জন্য ইএসডিওকে ধন্যবাদ জানাই এবং এর ধারাবাহিকতা স্থানীয় জনগনকেই ধরে রাখতে হবে। উক্ত অনুষ্ঠানে ফতেপুর বাজারের যে দোকানদার দোকানের সামনে ঝুড়ি রেখেছে এবং যে সকল দোকানদার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে তাদের মধ্য থেকে ৪ জনকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মস‚চির মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ মুক্তারুল ইসলাম ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলইজেশন অফিসার শংকর সরকার।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২