অভিশংসনের মুখোমুখি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসনের মুখোমুখি হয়েছেন। যদিও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। কয়েক ঘণ্টার ব্যবধানেই তার এমন সিদ্ধান্ত বদল এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে।
বুধবার দক্ষিণ কোরিয়ার বিরোধী আইন প্রণেতারা সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার জন্য রাষ্ট্রপতি ইউনকে অভিশংসনের প্রস্তাব দেন।
এছাড়াও আকস্মিক মার্শাল ল' জারির আদেশ মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা। পরে পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন এর বিপক্ষে ভোট দেন। একইসঙ্গে বিরোধী আইন প্রণেতারা তাকে অভিশংসনের প্রস্তাব দেন।
এদিকে বিরোধী দলের আইনপ্রণেতাদের একটি জোট জানিয়েছে, তারা আজকেই পার্লামেন্টে ইওলকে অভিশংসন করার জন্য একটি বিল উত্থাপন করবেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোটের আয়োজন হবে।
জোটের সদস্য হোয়াং উন-হা সাংবাদিকদের বলেন, শিগগির প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত ও তাকে অভিশংসনের প্রস্তাব পাস করার দিকেই এখন পার্লামেন্টের নজর থাকা উচিত।
এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরিভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়।
প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে তাঁদের স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনাসদস্যরা। ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায়।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ সামরিক আইন জারি করা হয়েছিল ১৯৭৯ সালে। তখন দেশটির দীর্ঘমেয়াদি সামরিক স্বৈরশাসক পার্ক চুং-হি একটি অভ্যুত্থানের সময় নিহত হন।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন