রায়গঞ্জে খালের সেতু এখন মৃত্যুফাঁদ! ঝুঁকি নিয়ে ১০ গ্রামের মানুষের পারাপার
সিরাজগঞ্জের রায়গঞ্জের রৌহা দক্ষিণপাড়া খালের উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে রেলিং ও পাটাতন ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে প্রতিদিনের পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। সেতুর দূরাবস্থায় ৫ থেকে ৭ গ্রামের প্রায় ৯ থেকে ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানের ঢালাই ভেঙে পড়ায় ভ্যান, মোটরসাইকেল, এবং অটোভ্যান চালকরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জন্য সেতুটি এখন এক বিপজ্জনক পথ। এলাকাবাসী জানান, কৃষকের ফসল আনা-নেওয়া কিংবা গবাদিপশু পারাপারের সময়ও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, সম্প্রতি একটি গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এমনকি কয়েকজন ছাত্র সাইকেল নিয়ে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। বৃদ্ধ ও শিশুরা এই সেতু দিয়ে চলাফেরা করতে পারছে না।
হবিবর রহমান, শামসুল হক প্রামানিক, আব্দুল হাই, ও ক্বারী মফিজ উদ্দিন জানান, ৩০ বছর আগে নির্মিত সেতুটি এতটাই জরাজীর্ণ যে পিলার থেকে সিমেন্ট খসে পড়েছে। এটি যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। কৃষি পণ্য নিয়ে হাটে যেতে না পারায় কৃষকরাও অর্থনৈতিক সংকটে পড়ছেন।
বর্তমান ইউপি সদস্য জিন্নাহ সেখ জানান, “ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তরের কাছে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তামান্না রহমান বলেন, “উপজেলার শতাধিক সেতুর প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সেতুটি প্রস্তাবনায় আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, অবিলম্বে সেতুটি পুনঃনির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি করতে পারে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে