টিম ওয়ার্কের মাধ্যমে সকল সমস্যার সহজ সমাধান সম্ভব - ধর্ম সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন - টিম ওয়ার্কের মাধ্যমে সকল সমস্যার সহজ সমাধান সম্ভব। বিভাগীয় পর্যায়ে 'অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ ২০২৪' উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে ঢাকাসহ মোট ৮টি বিভাগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
০৪ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিটে ঢাকা বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠান আগারগাঁওস্থ ইসলামিক ফাউণ্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব এএসএম শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব) ও মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব: মোঃ কামরুল ইসলাম, উপ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন বিভিন্ন বিভাগের পরিচালকসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৮টি বিভাগে মোট ৬৬৯ জন কর্মকর্তা কর্মচারী এ প্রশিক্ষণ অংশগ্রহণ করবেন।
T.A.S / T.A.S
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত