ইসকনের বাঁধায় পাঁচ দিন ধরে বটুলী চেকপোস্টে আমদানি - রপ্তানি বন্ধ
ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্যদের বাঁধায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলী শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বটুলী শুল্ক স্টেশন দিয়ে কোনো মালামাল আমদানি বা রপ্তানি হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, গত শুক্রবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুব নগরে ইসকন সদস্যরা বিটুলি শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে মালামাল আটকে পড়ে বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে।
বিটুলি সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে যেমন পন্য আসছে না তেমনি বাংলাদেশ থেকেও কোন পন্য যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
সরজমিনে বটুলি চেকপোস্ট এলাকায় গিয়ে দেখা যায়, আমদানি রপ্তানি বন্ধ থাকায় শুল্ক স্টেশন বন্ধ রয়েছে। তবে সীমান্তে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবি'র ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, গত শুক্রবার থেকে ভারতে ইসকন সদস্যদের বাঁধায় বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতীয়দের বাংলাদেশে আসা যাওয়া কার্যক্রম অব্যাহত আছে। এসময় তিনি আরো জানান, আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।
T.A.S / T.A.S
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ