ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:২১

ভারতের আগরতলা সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরে এ মিছিল করা হয়েছে।

জয়পুরহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহরের শহীদ ডা: আবুল কাসেম ময়দান থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক দিয়ে বাটারমোড় হয়ে জিরোপয়েন্টে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির, রিসালাত হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারাফ ইসলাম ইমন, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, জেলা ছাত্র শিবিরের সাথী সদস্য আবুল বাশার, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে যে ষড়যন্ত্র শুরু করেছে তা আমরা সফল হতে দিব না। ভারতের দালালেরা, ভারতে পালিয়ে গিয়ে কি ভেবেছে? দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে? যারা দেশের দিকে চোখ তুলে তাকাবে, তাদের সেই চোখ তুলে গুটি খেলার সাহস এই বাংলার মানুষেরা রাখে। বাংলার জনতা মরে যায়নি, এই বাংলার জনতার বুকে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন তারা স্বৈরাচার, দালালের বিরুদ্ধে লড়ে যাবে।

T.A.S / T.A.S

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার