উত্তরার ছাত্রলীগ নেতা শাকিল এখন বিএনপির যুবদলনেতা
বিএনপির শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠন থেকে কোন কর্মীকে বিএনপি'তে ও তার অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
তবে দেখা যায় রাজধানী উত্তরার উত্তরখানের মারুফ হাসান শাকিল এর বিষয়টি যেন পুরো উল্টো, ছাত্রলীগের উত্তরখানের ৪৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হয়েও বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল নেতা। এ ঘটনার পরপরই ১৭ই নভেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে মারুফ হাসান শাকিলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন ছাত্র-জনতার আন্দোলনে পরিণত হলো,তখন ছাত্রলীগের অবস্থানটি গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে, যে কোন মঞ্চে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা ছাত্রলীগ নিয়ে কটুক্তি মূলক কথা সবসময় বলে থাকে। সে ক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন রয়ে যায় যুবদলে কি করে শাকিলকে উত্তরখান থানার সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে।
উত্তরখান থানার আওতাধীন এলাকা ৪৪ নং ওয়ার্ডের এনামুল বলেন, শাকিল আওয়ামী লীগের আমলে যেভাবে মানুষকে অত্যাচার করতো ঠিক একইভাবে বর্তমানেও করে যাচ্ছে। কেমন আচরণে শাকিলের কোন কিছুই পরিবর্তন হয় নাই, হয়েছে শুধু দল পরিবর্তন। নিজেকে সে এখন বিএনপির অনেক বড় নেতা দাবি করে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার অন্য এক ব্যক্তি বলেন, শাকিল এর বিরুদ্ধে উত্তরখান থানায় একাধিক মামলা রয়েছে। মাদক, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমে তার দুরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাকিল এর বিষয়ে উত্তরখান থানায় একটি মামলা রয়েছে। এবং ২০১৭ সালে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। অনুসন্ধানে আরো দেখা যায় সে বিভিন্ন স্থানে মারামারি,দখলবাজি, চাঁদাবাজি তার নেতৃত্বে হয়। তাছাড়া উত্তরখানে মারুফের মাধ্যমে কিশোর গ্যাং পরিচালিত হয়।
উত্তরখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বলেন, কিভাবে কেমন করে শাকিল আমাদের দলে তা আমার জানা নেই, আমি তো দলের নীতি নির্ধারক নই সামান্য একজন কর্মী। দল যখন যা সিদ্ধান্ত নেয় আমি মনে করি সেটাই সঠিক। তবে বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগের মাধ্যমে শাকিলের ছাত্রলীগ করাটা পরিষ্কার হয়েছে। তার পাশাপাশি অনেক কিছুই দেখতে পাচ্ছি আমার মত নিশ্চয়ই দলের নীতি-নির্ধারকরা তা দেখে, তাই খুব শীঘ্রই এই বিষয়ে একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।
উত্তরখানের প্রবীণ ব্যক্তিত্ব হাজী খন্দকার সাজ্জাদ বলেন, শাকিল এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দেয়, কোন কিছু হলেই সে আর তার সাঙ্গোপাঙ্গ একসাথে চলে আসে, এলাকার সবাই জানে শাকিল নিয়মিত ইয়াবা সেবন করে এবং ইয়াবার ব্যবসা করে। উত্তর খানে তার নামে মামলা আছে মামলা নাম্বার :জী আর ০৮/১৭। আগে আওয়ামী লীগের পরিচয়ে চলতো থানা পুলিশ নিয়ন্ত্রণ করত এবং ছাত্রলীগের অনেক বড় নেতা নাকি ছিল। এখন শুনি বিএনপির নাকি অনেক বড় মাপের নেতা সে।
এক ভিডিও ফুটেজ দ্বারা স্বপন নামের এক ব্যক্তি অভিযোগ তুলে যে, এক বিবাহিত নারীকে অপহরণের চেষ্টা করে এই শাকিল, এবং এলাকাবাসীর সবাই মিলে তাকে প্রতিহত করে ওই নারীকে রক্ষা করা হয়।
আরো অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে শাকিল যে কোন ধরনের কাজের দায়িত্ব নিয়ে থাকে, কারোর বাড়ি খালি করে দেওয়া, দোকান দখল করে দেওয়া, জায়গা দখল করে দেওয়া, গার্মেন্টস ফ্যাক্টরিতে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, যেকোনো কনস্ট্রাকশন সাইডে নিজ ক্ষমতা বলে বালু সাপ্লাই দেওয়া, ছোটখাটো কারখানাতে মাসিক ভিত্তিক মাসোহারা আদায় করা।
উত্তরখানের সাধারণ মানুষের প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শাকিল বিরোধিতা করে এসেছে সে কি করে বিএনপির যুবদলের রাজনীতির সাথে যুক্ত হতে পারে। কি করে সে যুবদলের নেতা হয়।
এ বিষয়ে উত্তর মহানগর যুবদলের এর সদস্য সচিব এর সাথে মুঠো ফোনে তার বিদেশি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোনটি ধরেননি।
ইতিমধ্যেই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে মারুফ হাসান শাকিলকে দলীয় শৃঙ্খলা পরিবহন্থী কাজের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। উত্তরখান থানার সাধারণ জনগণ ও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্বাস এবার মারুফ হাসান শাকিল এর বিরুদ্ধে দল অবশ্যই কঠিন শাস্তির সিদ্ধান্ত নিবে।
T.A.S / T.A.S
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন