সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলে আগুন ও ভাংচুর মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফুকুরহাটি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মামলার বাদী শাহীন খান বলেন,গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে আসামীরা গা ঢাকা দেয় এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। আসামীরা গত ১৩ আগষ্ট সোমবার সকাল ১১ টার দিকে ১৫ আগষ্ট দিবস পালনের অজুহাতে এবং দেশকে অস্তিতিশীল করার লক্ষে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব গেটে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায় চাপানোর চেষ্টা করে। পরে আমিসহ দরগ্রাম এলাকার সোহানুর রহমান,সোহেল রানা,শ্যামল মিয়া বিবাদীদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য বলি। এতে বাদীরা উত্তেজিত হইয়া চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে শ্যামল মিয়ার মাথা লক্ষ করিয়া কোপ মারতে আসে। এতে শ্যামল মিয়ার মাথার বাম অংশে লাগিয়া আহত হয়। পরে আমরা কয়েকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৩৮ জনকে আসামী করে ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এরআগেও একই মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার