দাউদকান্দিতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আজ বুধবার (৪ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার পৌরবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পাইকারী পলিথিন বিক্রয় করার অপরাধে এসময় প্রতিষ্ঠান দুটিকে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর আওতায় মোট ৮০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, দোকান দুটিতে রক্ষিত আনুমানিক ২২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে বিনষ্ট করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক খুচরা দোকানে পলিথিন ব্যবহার না করার ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়। পাশাপাশি গ্রাহক পর্যায়ে মালামাল ক্রয় করার সময় পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের জন্য প্রচারণা চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মোঃ রেদওয়ান ইসলাম, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিনি বলেন, এই অবৈধ পলিথিন ব্যাগ যাতে কেউ ব্যবহার করতে না পারেন সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে মানুষকে আরো সচেতন করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ