সাংবাদিকদের হেনস্থাকারী রেল কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন
লালমনিরহাটের সাংবাদিকদের হেনস্থাকারী লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু'র শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মুলফটকের সামনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। এর আগে গত রোববার বক্তব্য চাইতে হেনস্তার শিকার হয় তিন সাংবাদিক।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেন। সেই বিষয় বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ ৩জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু'র কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা তেঁড়ে উঠে সাংবাদিকদের হেনস্থা করে কক্ষ থেকে বের করে দেন।
অপর দিকে এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার দায়ে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্থ ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্থা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, মানবজমিন পত্রিকার মিলন পাটোয়ারী, বৈশাখী টিভি'র তৌহিদুল ইসলাম লিটন,দেশটিভির সাংবাদিক জামাল বাদশা, চ্যানেল-২৪ এর মাহফুজ বকুল, ডিবিসি নিউজের হাসান, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম রতন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর প্রমূখ। এসময় লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই কর্মকর্তার শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি