রাজধানীর পূর্ব বাড্ডায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নকশা বহির্ভূতভাবে কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়। গতকাল বুধবার (৪ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান, পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। তিনি বলেন নিয়ম বহির্ভুত ও নকশা বহির্ভুত নির্মান যে একটি বড় অপরাধ এটা কেউ মেনে নিতে চায় না।
তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল তারা কেউ আমলে আনেনি বিষয়টি। রাজধানীর উত্তর বাড্ডা রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালায়। নকশা বহির্ভূত কয়টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ ও ২লাখ টাকা জরিমানা করা হয় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যতয় পাওয়া গেছে এবং তাৎক্ষণিক কাজ বন্ধ করে ও ১মাস সময় নির্ধারণ করে দেয়া হয় ভবন মালিকদের।
নেয়া হয় মুচলেকা ও বলা হয় নিজ দায়িত্বে ব্যতয় কৃত অংশ ভেঙে ফেলার জন্য মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন ৪/১ এর অথরাইজড অফিসার কায়সার পারভেজ, সহকারী অথরাইজ অফিসার মোস্তাফিজুর রহমান, প্রধান ইমারত পরিদর্শক আশরাফ,ইমারত পরিদর্শক তোফায়েল আহাম্মেদ,ইমারত পরিদর্শক আমিরুল,ইমারত পরিদর্শক আবু তৈয়ব, ইমারত পরিদর্শক সোহাগ, ইমারত পরিদর্শক রাকিব আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জামিল আহমেদ / জামিল আহমেদ
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা