ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তিন বাড়িতে ডাকাতি


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৩:২৬

কুমিল্লার নাঙ্গলকোটে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ৩ বাড়ির ১১ জনকে অচেতন করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আশঙ্কা জনক অবস্থান অচেতন মৃত.দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন জামালকে (৩০) নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী গ্রামের পশ্চিম পাড়া ইঞ্জিনিয়ার রফিক মিয়ার বাড়ি, ডাক্তার ফরিদ আহম্মেদের বাড়ি ও মৃত দেলোয়ার হোসেনের বাড়িতে। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নরপাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির আহম্মেদ, ডাক্তার ফরিদ আহম্মেদ, ও মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বলেন, গত কাল বুধবার রাতে কোন একসময় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয় এতে ৩ বাড়িতে ১১ জনকে অচেতন হয়ে পরে। এবং বৃহস্পতিবার দিবাগত রাতে ফজর নামাজের সময় সবাই বুঝতে পারি বাড়িতে চোর ঢুকে অচেতন করে ৪ ভরি স্বর্ণালংকার ও খুচরা টাকা-পয়সা নিয়ে যান।

অচেতনরা হলেন, ইঞ্জিনিয়ার রফিক মিয়ার বাড়ীতে ভাড়া থাকা নরপাটি উচ্চ বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক মনির আহম্মেদ ভূঁইয়ার মা নাজমা বেগম (৭৫), মনতলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাহমুদা বেগন (৪৪),  ডাক্তার ফরিদের বাড়িতে বেড়াতে আসা খালা মনোয়ারা বেগম (৬০), বোন নাছিমা বেগম (৪৫) স্ত্রী লায়লা বেগম (৪০) ও মেয়ে শামীমা আফরোজ (১৫), মৃত.দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন জামাল (৩০)। তবে এবিষয়ে নাঙ্গলকোট থানা অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা। তারা আরো জানান নাঙ্গলকোটে আইনশৃঙ্খলার অবনতি চোর ডাকাত আতঙ্কে এলাকাবাসী।

উপজেলার ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিদিন কোন না কোন গ্রামে চুরি, গরু চুরি ডাকাতি হচ্ছে। এ নিয়ে স্থানীয় লোকজন আতঙ্কে দিনাতিপাত করছেন।

T.A.S / T.A.S

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩