ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ৪:২০

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে পরাজিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র তিন মাসে তার সরকারের পতন ঘটল।

বুধবার (০৪ ডিসেম্বর) ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন তার সরকারের বিপক্ষে ভোট দেন, যেখানে তাকে বাঁচাতে অন্তত ২৮৮ ভোট প্রয়োজন ছিল।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) তিনি তার পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়।

বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে।

এদিকে ডানপন্থি জাতীয় র‍্যালি (আরএন) এবং বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) একযোগে এই বাজেটের বিরোধিতা করেছে। আরএন নেতা মেরিন লে পেন বাজেটটিকে ‘ফরাসিদের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন।

বার্নিয়ের পদত্যাগের পর, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। তবে নতুন নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে বিরোধীরা ম্যাক্রোঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই এ অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানাবেন।

T.A.S / T.A.S

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা