ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যানের সাংগঠনিক সফর


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৫৩

বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন আকাশ সম্প্রতি সাংগঠনিক সফরে কুমিল্লা আসেন। এ সময় কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাসেল রাফি, সহ-সভাপতি সাংবাদিক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক পল্লী সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক সাংবাদিক আঞ্জার শাহ্ এবং দৈনিক স্বাধীন সংবাদ এর কুমিল্লা ব্যুরো চিফ সাংবাদিক মাজহারুল ইসলাম এই আয়োজনে অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ কুমিল্লার নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের কাজের অগ্রগতি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দের সহযোগিতায় কুমিল্লা জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সফর সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে শক্তিশালী করতে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার