ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই


মনোহরগঞ্জ  প্রতিনিধি  photo মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:২৮

কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই । ব্যবসায়ী এলাকাবাসী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে প্রায় ২/৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানান ব্যবসায়ীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৈশাতুয়া বাজারে এ ঘটনা ঘটে। 

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ব্যবসায়ী জসিমের মুদি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান মুহূর্তে ছড়িয়ে পড়লে  দোকানে থাকা প্রায় ৫টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন আরও ভয়াবহ রুপ নেয়, পরবর্তীতে পাশের দোকানে থাকা আরও ৫/৬টি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় জসিমের মুদি দোকান, মিজানের মুদি দোকান, মিন্টুর কনফেকশনারি, নোমানের ডেকোরেটার, শহীদের মুদি দোকান, সুনিলের ফল দোকান, আবুল কাসেমের খাবার হোটেল, তপন টেইলার এন্ড ক্লথ স্টোর, গৌরাঙ্গের ভ্যারাইটি স্টোর, জসিমের ভ্যারাইটি স্টোর।

ব্যবসায়ীরা বলেন অগ্নিকাণ্ডে দোকানে থাকা আমাদের  নগদ টাকা, ফ্রিজ, মোবাইল, আসবাবপত্র বিভিন্ন মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২/৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানান তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহীকর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন আমি কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যাব । মনোহরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বটন বড়ুয়া বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে প্রায় ১০টি দোকান পুড়ে যাওয়ার কথা জানান তিনি।মনোহরগঞ্জ  থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন অগ্নিকাণ্ডে মৈশাতুয়া বাজারে১০ টি দোকান পুড়ে যায় আমি ঘটনার স্থল পরিদর্শন করছি।  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

T.A.S / T.A.S

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান