ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বন্ধ সব চিনিকল চালু করবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১২-২০২৪ বিকাল ৬:২১

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেছেন, বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করবে সরকার। বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যেই টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিনির উৎপাদন বৃদ্ধির জন্য আখচাষিদের দ্রুত পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এ জন্য ইতোমধ্যেই জামালপুরের আখচাষিদের জন্য তিন কোটি টাকা পাঠানো হয়েছে।

লিপিকা ভদ্র জানান, তাকে প্রধান করে বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। ইতোমধ্যে টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সরকার বন্ধ চিনিকল চালু করবে। সবগুলো একসঙ্গে চালু করা সম্ভব না হলেও একটা বা দুটি চালু করবে, তারপর ধীরে ধীরে সব বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার।

তিনি বলেন, দেশের চিনির চাহিদা পূরণ করতে আখের উৎপাদন বাড়াতে হবে। চাষিরা যেন আখের উৎপাদন বাড়াতে আগ্রহী হয় সেজন্য সরকার কাজ করছে। এ সময় তিনি উপস্থিত আখচাষিসহ উপস্থিত সবাইকে আখ উৎপাদন এবং চিনি উৎপাদনে মনোযোগী হওয়ার অনুরোধ জানান।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত