ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চন্দনাইশে সাংবাদিকদের সাথে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের মতবিনিময়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ১২:১৯

চট্টগ্রামের চন্দনাইশে গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে স্মার্ট জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান "গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ" এর শুভ উদ্ভোধন উপলক্ষে পরিচালনা পর্ষদের সাথে চন্দনাইশে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের পক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এডভোকেট মোঃ রিদয়ানুল হক। উপস্থিত ছিলেন রোকন উদ্দিন আজম,ওবাইদুল আকবর টুটুল,মোহাম্মদ সোলাইমান,এম এ আলম,মোহাম্মদ ইউনুস প্রমুখ। এ সময় তারা বলেন,গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আধুনিক স্মার্ট জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে আমাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠান "গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ" এর শুভ উদ্ভোধন করতে যাচ্ছি। এতে আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করছি। তারা আরো বলেন, আগামী শিক্ষাবর্ষে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজে প্লে-শ্রেনী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী ভর্তি চলমান রয়েছে। স্কুল পরিচালনা পর্ষদ শিক্ষার মান উন্নয়নের জন্য  গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজে আগামী ১৩ ডিসেম্বর জিসিএস শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়েছে। এতে প্রায় ২হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীতে ৫০ হাজার টাকা পুরস্কার ও শ্রেনী ভিত্তিক আরো ৫০ টি মুল্যবান পুরস্কারের ব‍্যবস্থা রয়েছে। প্রশিক্ষিত অনার্স,মাষ্টার ডিগ্রি সম্পন্ন করা শিক্ষক-শিক্ষিকা দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে  ইংরেজি, গণিত,আরবী ভাষা এবং আইটি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব,ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষা,পাঠ্য বহির্ভূত এক্সট্রা কারিকুলাম কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে সময় উপযোগী বিশ্বমানের যোগ্য নাগরিক তৈরির লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হবে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত