ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

‘‘ইসকন” নিষিদ্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ১:৩২

কালীগঞ্জ কওমী ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে ভারতীয় জঙ্গি সংগঠন ‘ইসকন’ কে নিষিদ্ধ করা, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকান্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ কওমী ওলামা পরিষদ ও ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দুত্ববাদী জঙ্গি সঙ্গঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিম আইনজীবি হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শত শত তাওহীদি ছাত্র-জনতা, ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ জনগণ সমবেত হন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশ করেন। 
কালীগঞ্জ ইমাম পরিষদের মহাসচিব মাওলানা রুহুল আমিন গাজীপুরী’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কওমী ওলামা পরিষদের মহাসচিব প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতীয় ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আলী হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি গাজী আশিকুল ইসলাম, বক্তারপুর ইউনিয়ন ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম, পৌর সভার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন মাহাম্মদী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ। পরে আইনজীবী সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় বক্তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার,বাংলাদেশ থেকে দ্রুত ইসকন নিষিদ্ধ করা ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। বক্তারা আরোও বলেন, আমরা ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্র্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। তাই সরকারের কাছে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান