নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় ট্রাক্টর উল্টে পুকুরে, চালক নিহত
জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছে। ঘটনাটি শনিবার বেলা ১২ টার দিকে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ট্রাক্টর চালক বগুড়ার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা রোড সিংড়াপাড়া গ্রামের জবিবর রহমানের ছেলে সামছুল(৩৮)।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও অপর এক চালক সূত্রে জানা গেছে, নিহত চালক সামছুল পার্শ্ববর্তী ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান বোঝায় করে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চালকসহ উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক এনামুল হক বলেন, আমি নওগাঁ থেকে যাত্রি নিয়ে আক্কেলপুর আসার পথে আমার সামনে ঘটনাটি ঘটেছে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চালককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চালকের মারা যাওয়ার বিষয়টি হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ আদনান নিশ্চিত করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সড়কের পাশে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা