ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

করোনা প্রতিরোধে সাতক্ষীরায় যে কোনো সময় লকডাউন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৬:৩

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা সীমান্তজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। কেউ যাতে সাতক্ষীরার কোনো সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত না করতে পারেন সেজন্য সীমান্তে এই কঠোর নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়া হঠাৎ করেই সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় এ নজরদারি আরো বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে ভারতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জনগণের অবৈধ গমনাগমনের মাধ্যমে উক্ত ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে। উক্ত এলাকাসমূহে অবৈধ গমানাগমন প্রতিরোধে ইতোমধ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল হিসেবে মোটরসাইকেলযোগে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, সীমান্তে ৫৯০টি মোবাইল টহল পরিচালনা করে অবৈধ গমনাগমনের সময় ইতোমধ্যে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে স্বাস্থ্যবিধি মেনে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধ যাতায়াত বন্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, জনপ্রতিনিধিদের নিয়ে ইতোমধ্যে সীমান্তের প্রতিটি মসজিদে মাইকিং করে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হয়েছে। একই সাথে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পারাপার না করেন সেটিও মাইকিং করে জানানো হয়েছে।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ