চট্টগ্রামকে ক্লিন,গ্রিন ও হেলদি সিটিতে রুপান্তর করবো: ডা. শাহাদাত
চট্টগ্রাম শহরকে ক্লিন সিটি,গ্রিন ও হেলদি সিটি গড়ার যে ঘোষণা দিয়ে ছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বিকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশে উপজেলা,পৌরসভা দোহাজারী পৌরসভা ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গত ১৮ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা,হামলা ও নির্যাতনের কারণে ঘরছাড়া হয়েছেন। তারা অনাহার অর্ধাহারে দিনযাপন করেছেন, তার পরও কেউ শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হননি। চট্টগ্রাম ও চন্দনাইশসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ তার হৃদয়ের গভীরে আছেন। তিনি সঠিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঋণ পরিশোধ করতে চান। সারা দেশে প্রায় ৬শ থেকে ৭শ মানুষ ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে গুম হয়েছেন,বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অনেকেই। তার পরও নেতাকর্মীরা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয়নি। শাহাদাত হোসেন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনার যেমন আমার দুঃসময়ে ছিলেন ভবিষ্যতেও সুসময়ে পাশে থাকবেন। এখন হয়ত সিটি করপোরেশনের মেয়র হওয়ার সুবাদে সব সময় ব্যস্ত থাকবো। যেহেতু চট্টগ্রাম শহরটা প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। এই ৭০ লাখ মানুষের প্রতিনিধিত্ব থাকবো আমি,সেহেতু কিছুতা ব্যস্ত সময় পার করবো। তবে আপনারা যে কোন সময়,যে কোন কাজে আমার অফিসে সরাসরি চলে আসবেন। আমি যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো। আমি আপনাদের ও শহরবাসীদের নিয়ে চট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তর করতে চাই। আমার দেওয়া ওয়াদা রক্ষায় কাজ করতে সবায় আমাকে সহযোগিতা করবেন। সভায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুর হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় এবং চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন ইফতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. মিজানুল হক,সাবেক বিচারপতি আবদুছ সালাম মামুন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ, যুবদল নেতা মো.বাদশা, সাবেক বিএনপি নেতা কামরুল ইসলাম, এমএ হাশেম রাজু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, নজরুল ইসলামসহ উপজেলা,পৌরসভা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড
ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল
শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা
সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ
নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে যাচ্ছে ইটভাটায়
ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১
আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন