জয়পুরহাটে কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে ছাইফুল নামের এক নিকাহ রেজিস্ট্রার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ও তার পরিবার। রবিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি পিংকি আক্তার।
সংবাদ সম্মেলনে পিংকি অভিযোগ করে জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সাথে ৩০ হাজার টাকা দেনমোহরে ঢাকার সাভারের বাইপাইল এলাকার পিংকির ইসলামী শরিয়ামতে বিবাহ হন। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল।
এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করে। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি আদালতে একটি মামলা করলে আদালত বিয়ের কাবিননামা চান। এরপর সাইফুল ও ভাইয়ের সাথে যোগাযোগ করে কাবিন নামার একটি নকল চাইলে একটি নকল দেন সাইফুল। পরে সেই নকল আদালতে উপস্থাপন করার পর কাবিননামা পিংকিকে দেননি মর্মে জানায় অভিযুক্ত। এরপর থেকে পিংকি স্বামীর স্বীকৃতি ও ভুয়া কাবিনের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।
এসময় বিয়ের স্বাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পিংকিকে কোন কাবিননামার নকল দেননি জানিয়ে অভিযোগ অস্বীকার করেন নিকাহ রেজিস্টার সাইফুল ইসলাম।
T.A.S / T.A.S
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক