দাউদকান্দির বীরবাগ গোয়ালী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা
শীতের কুয়াশামাখা ভোরে কনকনে শীতে জমি দখল করে ভূট্টা রোপণ করেন জয়নাল (৪৮) পিতা মৃত মনু সরদার, ও তার স্ত্রী লাকী বেগম। খোঁজ নিয়ে জানা যায় এই জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে যার নাম্বার দেওয়ানি ১৪২/২৪ ইং কামাল তালুকদার এই মামলার বিবাদী। বাদী পক্ষ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং তাদের বিরুদ্ধে সমন জারি করেন।
বিবাদীগন কোর্টে হাজির না হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য (১ অক্টোবর) একটি টিনের ঘর নির্মাণ করিলে বাদী পক্ষ মিস ভায়লোশন দায়ের করিলে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন কিন্তু এই ভায়লোশনের কোন জবাব দেননি। বিবাদী কামাল তালুকদার তাঁদেরকে ব্যবহার করে অভিনব কায়দায় জমি দখলের পাঁয়তারা করছেন।
ঘটনাটি ঘটেছে দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালী গ্রামে রবিবার (৮ ডিসেম্বর) প্রত্যুষে কনকনে শীতের ঘন কুয়াশায় জমি দখল নিতে তারা ভূট্টা রোপণ করেন এসময় মোর্শেদা নামের এক গৃহবধূ দেখে ফেলে এবং তার স্বামী মনির হোসেন মিন্টু কে ঘটনাটি জানালে মোর্শেদা এবং মনির হোসেন মিন্টু গিয়ে বাধা প্রদান করিলে বিবাদী জয়নাল এবং তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে বাদীপক্ষ তার ছোট ভাই মোঃ শরিফুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।
মোঃ শরিফুল ইসলাম দাউদকান্দি মডেল থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীপক্ষকে আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করেন এবং নালিশ ভূমিতে যাতে কেউ না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ