কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের র্যালী ও আলোচনা সভা অনুণ্ঠিত
‘‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র্যালী ও দুর্নীতি দমন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুদক সদস্য শহিদুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ার আজাদ হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মৎস্য অফিসার আবু সামা, মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।।
উল্লেখ যে, জাতিসংঘ ৯ ডিসেম্বর ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে আসছে। পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে বেগম রোকেয়া দিবসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
T.A.S / T.A.S
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ