পাংশায় শ্বশুর দেবরের নির্যাতন থেকে মুক্তি পেতে চায় ৪ সন্তনের জননী মিতু
স্বামীর মৃত্যুর পর চার সন্তান সহ দিনোপথ চলেনা মিতু খানুনের। ৯ মাস ধরে সহ্য করছে শ্বশুর-শাশুড়ি ও দেবরের নির্যাতন। এই নির্যাতন থেকে মুক্তি পেতে চায় মিতু খাতুন। এমন অভিযোগ করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পাজাখোলা গ্রামের মৃত আলমঙ্গীর হোসেনের স্ত্রী মিতু খাতুন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সরেজমিন গেলে তিনি বলেন, গত ৯ মাস আগে আমার স্বামী মারা গেছে। মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছে। সন্তানদের নিয়ে কোনোভাবে জীবনযাপন করছি। এর পরেও শ্বশুর-শাশুড়ি ও দেবরসহ পরিবারের অনেকেই নির্যাতন করে। ৯ মাস ধরে নির্যাতন সহ্য করে আসছি। সন্তানসহ গত কয়েক দিন আগে বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি। বাবার বাড়ি থেকে আসার পর থেকেই সন্তানসহ আমার ওপর শুরু হয়েছে অমানুষিক নির্যাতন। শ্বশুর-শাশুড়িসহ সবাই আমাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চান তিনি।
অভিযুক্ত দেবর লোকমান মিয়া বলেন, আমার ভাবি মাঝেমধ্যেই সন্তানদের নিয়ে বাড়ি থেকে চলে যায়। আমাদের কিছুই বলে না। এজন্যই এ সমস্যার সৃষ্টি হয়।
মিতু খাতুনের শ্বশুর কাসেম মিয়া বলেন, আমার ছেলের মৃত্যুর পর থেকে আমাদের কোএনা কথা শোনে না মিতু। আমরা তার ওপর কোনো নির্যাতন চালাইনি। সে নিজেই মাঝেমধ্যে এই বাড়ি থেকে চলে যায়।
এ বিষয়ে মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, মিতু খাতুন বিধবা হওয়ার পর থেকেই কোনোমতো খেয়ে না খেয়ে জীবনযাপন করে আসছে। তাকে বিধবা কার্ড করে দেয়া হয়েছে। ১০ টাকা কেজি চালের কার্ড করে দেয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেছি। আমি শুনেছি বর্তমানে তার ওপর নির্যাতন করা হচ্ছে। আমি অতিদ্রুতই তাদের পারিবারিক সমস্যার সমাধান করার চেষ্টা করব।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত